আন্তর্জাতিক

মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিহত ৮, নিখোঁজ ২০

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মালয়েশিয়ার দক্ষিণের প্রদেশে জহরে রোববার নৌকাডুবির ঘটনায় আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ২০ জন। সোমবার দেশটির কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নৌকাটিতে ৬২ জন যাত্রী ছিল। এরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। ধারণা করা হচ্ছে তারা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল। পরে তারা তাদের ফেরত যাচ্ছিল। শনিবার রাতে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।

 

কোস্টগার্ড জানিয়েছে, ৩৪জন যাত্রীকে উদ্ধার সম্ভব হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদেরকে ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উদ্ধার পাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, নৌকাটিতে তার সন্তানসম্ভবা স্ত্রী ছিলো। তিনি বলেন, ‘ঘটনার সময় আমার স্ত্রী আমার কোলের ওপরে ছিলো। তারপরেও আমি তাকে বাঁচাতে পারিনি। এটা ছিলো দুঃস্বপ্নের রাত।’

 

মালয়েশিয়ার ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টার ইমিগ্রেশনের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ধারণা করা হচ্ছে এই ইন্দোনেশিয়রা তাদের দেশে ফেরত যাচ্ছিল। সরকারের পক্ষ থেকে এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

 

প্রসঙ্গত, প্রায় ২০ লাখ ইন্দোনেশীয় মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস করছে। এদের অধিকাংশই সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছে।

সূত্র: রাইজিংবিডি