সিল্কসিটিনিউজ ডেস্ক:
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৭৪ হাজার ৪৭৫ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো ১ লাখ ৭৫ হাজার ৫১৭ জন।
রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৪০০ জন।
এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।









