সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভারতীয় জাল রূপিসহ আটক ১

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে ভারতীয় জাল রূপিসহ আটক ১

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ের একটি বাসা ভাড়ায় অভিযান চালিয়ে এক লাখ ভারতীয় জাল রূপিসহ মাইদুল ইসলাম (৩৩) নামে এক যুবক কে আটক করেছে র‌্যাব।

 

আটককৃত ব্যক্তি হলো-কানসাট ইউনিয়নের খরকপুর নিমতলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কানসাট গোপালনগর মোড়ের রবিউল ইসলামের বাসা ভাড়ায় তল্লাশী চালিয়ে এক লাখ ভারতীয় জাল রূপি উদ্ধার করা হয়। এ সময় মাইদুলকে আটক করা হয়।

 
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ