সিল্কসিটিনিউজ ডেস্ক:
অলিম্পিকসে রাশিয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ না করায় হতাশা প্রকাশ করেছে ওয়ার্ল্ড এ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা।
রাশিয়াতে রাষ্ট্রীয় মদদে এ্যাথলেটদের নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে গত মাসে ওয়াডা সুপারিশ করেছিল অলিম্পিকসে দেশটির সামগ্রিক অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের।

কিন্তু আয়োজকেরা বিষয়টি ভিন্ন ভিন্ন ক্রীড়া ফেডারেশনের অনুমতির ওপর ছেড়ে দিয়েছে।
ওয়াডার মহাপরিচালক অলিভিয়ের নিগলি বলেছেন, এখন আইওসির সিদ্ধান্তে টুর্নামেন্টে সমন্বয়হীনতার দেখা দেবে, এবং নিষ্কলুষ এ্যাথলেটদের নিরাপত্তা বহুলাংশে কমে যাবে।
এছাড়া রাশিয়াতে রাষ্ট্রীয় মদদে ডোপিং এর বিরুদ্ধে আইওসি জোরালো অবস্থান নেয়নি অভিযোগ করে ওয়াডা বলছে, সংস্থাটি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে।
আগামী মাসের পাঁচ তারিখে শুরু হচ্ছে এবারের অলিম্পিকস।
এদিকে, আইওসি’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো।
সূত্র: বিবিসি নিউজ









