ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সেনাউল ইসলামসহ মোট ৮ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। রোববার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স/আ









