সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তে গুলি, হত্যা-নির্যাতন বন্ধে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
সীমান্তে গুলি, হত্যা-নির্যাতন বন্ধে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

সীমান্তে গুলি, হত্যা-নির্যাতন বন্ধ, মানবপাচার ও চোরাচালান বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তে বাংলাদেশ সীমানার ভেতরে (সীমান্ত পিলার ৩৪/১এস) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

পতাকা বৈঠকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১৩ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল সোহেল উদ্দিন পাঠান, পিএসপি এবং বিএসএফ এর ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী আরডি ডোগরা।

 

এ বৈঠকে সীমান্তে গুলি বর্ষণ না করা, হত্যা-নির্যাতন বন্ধ করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল এছাড়াও অবৈধভাবে গবাদিপশুর প্রবেশ রোধ করা সম্পর্কে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।

 

সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হন। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা যে কোন সময় ব্যাটালিয়ন, কোম্পানী, বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ এবং পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন। বেলা ১২টায় এ পতাকা বৈঠক শেষ হয়।

স/অ