সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে মাদকসহ আটক ৩

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে মাদকসহ আটক ৩

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড় থেকে ৩শ’ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের আবদুস সালামের ছেলে মিজানুর রহমান (৪০) ও বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা গ্রামের মনসুর আলীর ছেলে সোহবুল (৪৪)।

 

শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌণে ছয়টার সময় উপপরিদর্শক আবু জাফরের নেতৃত্বে একটি দল পুলিশ মনাকষা মোড়ে একটি ভটভটিতে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় রক্ষিত ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মিজানুর ও সোহবুলকে আটক করা হয়।

 

এদিকে উপজেলার উজিরপুর এলাকার বুধবার রাতে বালুঘাট চার রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ কানছেঁড়া ডাক্তারপাড়ার উমরের ছেলে লালচাঁন (২২) কে আটক করে র‌্যাব।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ