সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কেয়া খাতুন নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওই কিশোরী পৌর এলাকার উপরটোলা গ্রামের কালামের মেয়ে (১৪)। সে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে- দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিল মেয়েটি। এরই জেরে সোমবার রাতের কোন এক সময় নিজ শোয়ার ঘরে আত্মহত্যা করে।

 

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স/শ