সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

এশিয়ার শীর্ষ দশ ধনী পরিবার

নিউজ ডেস্ক২৯ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
এশিয়ার শীর্ষ দশ ধনী পরিবার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এশিয়ার কোন পরিবারের অর্থবিত্ত বেশি? প্রশ্নটা খুব সহজ হলেও উত্তরটা খুবই কঠিন। তবে এর উত্তর দিয়েছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস।

 

২০১৬ সালে এশিয়ার শীর্ষ বিশ ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে তারা। এশিয়ার ব্যবসা-বাণিজ্যের নেতৃত্বে রয়েছে এসব পরিবার।

 

এ  মহাদেশের সবচেয়ে সফল ব্র্যান্ডগুলোর পেছনেও রয়েছে তারা। বিশ পরিবারের মধ্যে শীর্ষ দশ পরিবারের ধন-সম্পদের দিকে তাকানো যাক একবার।

 

 

লি পরিবার

rich

 

দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের মালিক লি পরিবার। ২০১৬ সালে এশিয়ার শীর্ষ বিশ ধনী পরিবারের তালিকায় শীর্ষ রয়েছে তারা। টেকনোলজি, বিশেষ করে টেলিকম খাত হচ্ছে লি পরিবারের মূল ব্যবসা। তাদের মোট সম্পদের পরিমাণ ২৯.৬ বিলিয়ন ডলার।

 

শিয়ারাভ্যানোনন্ট পরিবার

rich

 

২০১৬ সালের এশিয়ার শীর্ষ বিশ ধনী পরিবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ারাভ্যানোনন্ট পরিবার। থাইল্যান্ডে বসবাসকারী এই পরিবারটি গবাদিপশুর খাদ্য উৎপাদনকারী বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান শিয়ারন পকহ্যান্ড গ্রুপের মালিক। তাদের মোট সম্পদের পরিমাণ ২৭.৭ বিলিয়ন ডলার।

 

আম্বানি পরিবার

rich
বিশ্বজুড়ে বিস্তৃত রিলায়েন্স গ্রুপের মালিক আম্বানি পরিবার। শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম সম্পদশালী এই পরিবার। রিলায়েন্স পরিবারের মূল ব্যবসা টেলিকমিউনিকেশন, সম্পদ ব্যবস্থাপনা, বিনোদন, টেক্সটাইল এবং অপরিশোধিত তেল শোধন। মোট সম্পদের পরিমাণ ২৫.৮ বিলিয়ন ডলার।

 

কক পরিবার

rich
ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় শীর্ষ চারে রয়েছে হংকংয়ের রিয়েল এস্টেট ব্যবসায়ী কক পরিবার। এশিয়ার শীর্ষ আবাসন ব্যবসায়ী এই পরিবারটির মোট সম্পদের পরিমাণ ২৫.২ বিলিয়ন ডলার।

 

লি পরিবার (হংকং)

rich
কক পরিবারের মতো হংকংয়ের আরেক রিয়েল এস্টেট ব্যবসায়ী লি পরিবার। ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকার শীর্ষ পাঁচে রয়েছে তারা। হংকংয়ের অন্যতম উঁচু ভবন হেইসন টাওয়ারের মালিক লি পরিবারের মোট সম্পদের পরিমাণ ২৪.৭ বিলিয়ন ডলার।

 

হার্টোনো পরিবার

rich
ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকার শীর্ষ ছয়ে রয়েছে ইন্দোনেশিয়ায় বসবাসরত হার্টোনো পরিবার। তাদের এই সম্পদ অর্জনের পেছনে রয়েছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় সিগারেট ব্র্যান্ড ডিজারম। এ ছাড়া বিভিন্ন খাতে ঋণ প্রদানকারী এই পরিবারের মোট সম্পদের পরিমাণ ১৮.৬ বিলিয়ন ডলার।

 

কুয়েক পরিবার

rich
ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকার শীর্ষ সাতে রয়েছে কুয়েক পরিবার। আবাসন খাতে বিনিয়োগকারী মালয়েশিয়া ও সিঙ্গাপুরভিত্তিক হং লিওন গ্রুপের স্বত্বাধিকারী এই পরিবারটির মোট সম্পদের পরিমাণ ১৮.৫ বিলিয়ন ডলার।

 

চেং পরিবার

rich
ঐতিহ্যবাহী গয়নার ব্যবসায়ী হংকংয়ে বসবাসকারী চেং পরিবার। কয়েক পুরুষ ধরে তারা এই ব্যবসা করে আসছে। শীর্ষ ধনী পরিবারের তালিকায় আটে রয়েছে তারা। মোট সম্পদের পরিমাণ ১৭.৩ বিলিয়ন ডলার।

 

সাই পরিবার

rich
আবাসন শিল্পসহ নানা খাতে অর্থ বিনিয়োগ করা তাইওয়ানের সাই পরিবারের মূল ব্যবসা। তাইওয়ানের শীর্ষ ধনী এই পরিবারটি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকার শীর্ষ নয় নম্বরে অবস্থান করছে। তাদের মোট সম্পদের পরিমাণ ১৫.৩ বিলিয়ন ডলার।

 

হিন্দুজা পরিবার

rich
ধনী পরিবারের তালিকায় শীর্ষে দশে রয়েছে হিন্দুজা পরিবার। এই পরিবারটির মোট সম্পদের পরিমাণ ১৪.৯ বিলিয়ন ডলার। ট্রাক, লুব্রিকেন্টস থেকে শুরু করে ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা খাতে ব্যবসা করছে তারা।

 

 

সূত্র :রাইজিংবিডি