সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ ভাবে জেলা পরিষদের ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ ভাবে জেলা পরিষদের ভোটগ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ সকাল ৯ টায় জেলার ১৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোট গ্রহণ। শীতের কারণে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।

বেলা ১১টা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিক নিরাপত্তার জন্য ভোট কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা পরিষদসহ জেলার ৪ পৌরসভা ও ৪৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৬৫৮ জন জনপ্রতিনিধি ভোটার হিসাবে ১৫টি কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।