সদ্য প্রকাশিত
নওগাঁ

নওগাঁয় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
নওগাঁয় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর পত্নীতলায় ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলার পত্নীতলা উপজেলার দীবর ইউনিয়নের উত্তরামপুর হাইস্কুল মাঠে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গীবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে দীবর ইউনিয়নের উত্তর রাজাপুর হাইস্কুল মাঠে দীবর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ডিজিটাল এ্যাওর্য়াড প্রাপ্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।

 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসাহাক হোসেন, সাধারণ সম্পাদক ও পত্নীতলা কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা আব্দুল গফফার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন সহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম, তার বক্তব্যে বলেন মাদক ব্যবসা, মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য পুরস্কার ঘোষনা করেন। মাদক ব্যবসায়ীদের সাথে কোন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী দেন।

 

তিনি আরও বলেন, জুয়া খেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়ে তুলতে সর্বসাধারনের সহযোগিতা কামনা করেন।

স/অ