ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকায় থেকে ভারতীয় পাতার বিড়িসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- উপজেলার গোলাপবাজার এলাকার গিয়াসের ছেলে দেলওয়ার (৪০), আবুর ছেলে একরামুল (৩২) ও তবজুলের ছেলে হাবিবুর (৩০)।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক ওসমান গনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে আড়গাড়াহাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ দেলওয়ার, একরামুল ও হাবিবুরকে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া মাঠ এলাকা হতে ৩শ’ ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। ৯ বিজিবি ব্যাটালিয়নের তেলকুপি বিওপি’র একটি টহল দল হাবিলদার লিয়াকত আলীর নেতৃত্বে সোমবার ভোর সাড়ে চারটার সময় সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বাপাড়া মাঠ এলাকা অভিযান চালিয়ে ৩শ’ ৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
স/শ









