সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাচোলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ গালর্স গাইড এসেসিয়েশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায়  খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ গালর্স গাইড এসেসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশন নাচোল উপজেলা শাখার কমিশনার রোকেয়া খাতুন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গালর্স গাইড এসেসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিশনার মার্জিনা হক, জেলা সম্পাদক গৌরী চন্দ সিতু, সদস্য তাজমহল বেগম, শাহ মোমতাজ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া, খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক নুরুন নাাহার, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক মন্ডলী, গালর্স গাইড এসোসিয়েশনের সদস্যবৃন্দ। আলোচনা শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
স/শ