সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

তুরস্কের দুই সেনাকে জ্যান্ত পুড়ালো আইএস

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
তুরস্কের দুই সেনাকে জ্যান্ত পুড়ালো আইএস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আরও একটি নির্মম হত্যাকাণ্ডের নজির গড়লো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) তারা একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা গেছে, তুরস্কের দুই বন্দি সেনার হাত-পা বেঁধে তাদের জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। ১৯ মিনিটের সেই ভিডিওতে দেখা গেছে, দুই সেনাকে চেন দিয়ে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়।

 

ভিডিওতে ওই জঙ্গিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে তুর্কি ভাষায় হুমকি দিতেও শোনা গেছে।

সূত্র: বাংলা নিউজ