ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাই পুকুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে দুটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো, উপজেলার আড়গাড়াহাট চাকলা গ্রামের মাদিকুলের ছেলে বাবু (২৫) ও সোনামসজিদ বন্দরের গাজীপুর গ্রামের আফসারের ছেলে ইব্রাহিম (৩০)।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র্যাবের একটি টহল দল বারিকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ বাবু ও ইব্রাহিমকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/অ









