সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বঙ্গবন্ধু টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে বঙ্গবন্ধু টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জে বঙ্গবন্ধু টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চাতরা ফাজিল মাদ্রাসা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

 
এ সময় উপস্থিত ছিলেন কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আজমল হক বাদশা, চককির্ত্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ পাভেল, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম রবি, চাতরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এনামুল হক, অধ্যক্ষ আবদুস সালামসহ স্থানীয় গণ্যমান্যরা।

 
খেলায় ৫৭ রানে ঘোষলাদহ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চককির্ত্তি ক্রিকেট দল।
স/শ