ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই পরিবারকে চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।
এ সময় ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের নিহত রিংকুর মায়ের হাতে ও নিহত নাঈমের পিতার হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আসলাম হোসেন, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান শামশুল হক প্রমূখ।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ অক্টোবর উপজেলার চরঘোড়াপাখিয়া এলাকার পদ্মা নদীতে নৌকা ডুবিতে রিংকু ও নাঈম মারা যায়।
স/শ










