চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ মাস যাবৎ আন্দোলনরত ‘অযৌক্তিক পৌর ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধ কমিটি’ বিক্ষোভ মিছিল ও পৌর মেয়রকে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের ফুড অফিস মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে পৌর ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন কমিটির আহব্বায়ক সৈয়দ হোসেন আহমেদ, সদস্য আ্যাড. মিজানুর রহমান, আ্যাড. রবিউল ইসলাম, মনিরুজ্জামান মনির, আবু হেনা, রেজাউন্নবী তপু, শাহ জামাল প্রমূখ।
বক্তরা অবিলম্বে পৌর হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত সকল তথ্য ওয়েব সাইটে প্রকাশ, বর্ধিত পানির বিল প্রত্যাহার, ইতিমধ্যে বৃদ্ধিকৃত ট্যাক্স পূণ:নির্ধারণসহ ট্যাক্স সংক্রান্ত সকল তথ্য ওয়েব সাইটে প্রকাশের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি দাবী জানান।
বক্তারা এ সময় হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবী সমূহ পূরণে পদক্ষেপ না নেয়া হলে ২৯ ডিসেম্বর শহরের বঙ্গবন্ধু উন্মূক্ত মঞ্চ চত্ত্বরে পৌরবাসীর মহাসমাবেশ ডেকে ২৪ ঘন্টা পৌর ভবন চত্ত্বরে অবস্থান গ্রহণ এমনকি হরতালের মত কর্মসূচী পালন করা হবে।
সমাবেশ চলাকালে প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত পৌর মেয়রের অবর্তমানে পৌর সচিবকে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে, নতুন ট্যাক্স বৃদ্ধির বিলিকৃত নোটিশের কার্যকারিতা অনতিবিলম্বে প্রত্যাহারসহ পৌর নাগরিকদের স্বার্থে প্রতিরোধ কমিটির ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের আহব্বান জানান হয়।
বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি, সাধারণ নাগরিকসহ কয়েকশত মানুষ অংশ গ্রহণ করেন।
স/অ









