সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের ঘেরাওয়ে অবরুদ্ধ পোল্যান্ডের সংসদ ভবন

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বিক্ষোভকারীদের ঘেরাওয়ে অবরুদ্ধ পোল্যান্ডের সংসদ ভবন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খবর প্রকাশে বিধিনিষেধ জারি ও বিধিভঙ্গ করে বাজেট পাস করায় পোল্যান্ডের এক বিরোধী দলীয় সংসদ সদস্যের প্রতিবাদের সমর্থনে দেশটির সংসদ ভবন ঘেরাও করে অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এর ফলে দেশটির বাজেট ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

সংসদের খবর সংগ্রহে সরকার অল্প কয়েকজন সাংবাদিককে অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। এর বিরোধিতা করছেন দেশটির সিভিক প্লাটফর্ম দলের সংসদ সদস্য মাইকেল স্কেজারবা। শনিবার সকালে তিনি টুইট করেন, সংসদ ভবনে পুলিশ এই প্রথমবার দেখলাম।

 

ডানপন্থী ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা জোরোস্লো কাজিয়ানস্কি বিক্ষোভকে গুণ্ডাগিরি হিসেবে উল্লেখ করেছেন।  তিনি বলেছেন, আমরা নিজেদের সন্ত্রাসে পরিণত হতে দেব না।

 

স্থানীয় সময় রাত তিনটার দিকে কাজিয়ানস্কি ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা ও প্রধানমন্ত্রী বিয়াটা জাইডলোকে নিয়ে সংসদ ভবন থেকে বের হয়ে যান।

 

বিরোধী দলীয় আরেক সংসদ সদস্য জারজি মেইসোতোভিখ স্থানীয় টেলিভিশন বলেছেন, পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করে সরকারি যানবাহনের চলাচলের সুযোগ দিচ্ছে।

 

বিরোধীদের দাবি, শুক্রবার সন্ধ্যায় অবৈধভাবে পরবর্তী বছরের বাজেট পাস করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বাদ দিয়ে ছোট্ট একটি হলরুমে ভোট স্থানান্তরের মাধ্যমে এ বাজেট পাস করা হয়।

 

১৯৮৯ সালে দেশটিতে গণতন্ত্র পুনরায় ফিরে আসার পর সংসদের মূল চেম্বারে ভোট না হয়ে অন্যত্র হলো।

 

সরকারি দলের দাবি, নিয়মসম্মতভাবে বাজেট পাস করার জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ভোট দিতে উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন