সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

নিউজ ডেস্ক১৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত জহুরপুর টেক সীমান্ত হতে আনুমানিক ৯৯ হাজার টাকা জব্দ মূল্যর ৬৬ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি তাঁরা।

 
বিজিবি জানায়,নিজস্ব সোর্সের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি’র জহুরপুরটেক বিওপির একটি দল হাবিলদার মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৯/৫-এস হতে প্রায় ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জাফরোল ঘাট নামক স্থান হতে ৬৬ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

 
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ৫৯’বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর গোলাম মোহাম্মদ সরওয়ার এক প্রেসনোটে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল ধরনের মাদক চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযান অব্যহত থাকবে।
স/শ