সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মজদুল ইসলাম (৪৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে মোবারকপুর ইউনিয়নের মোহাম্মদপুর হঠাৎপাড়ার মৃত জয়েন উদ্দিনের ছেলে।

 
শিবগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মজদুলকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্যের জিআর ৩৩/১১ মামলায় সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
স/শ