ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে নারী নির্যাতন, ইভটিজিং, জঙ্গী ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে হাই স্কুল চত্বরে পৌর মেয়র কারিবুল হক রাজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পুলিশিং ফোরামের আহবায়ক এড. আতাউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, ওসি (তদন্ত) সারোয়ার রহমান, ছত্রাজিতপুর আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই লুৎফর রহমান, গোলাম মোস্তফা।
স/শ









