নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম এবং ওয়াফাত দিবস ১২ই রবিউল আওয়াল উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দিকে এ র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


জানা গেছে, প্রতি বছরের ন্যায় রাজশাহী নগরীর শিরইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদ থেকে এবারো ভাবগাম্ভীর্য ও জাকজমকভাবে আনন্দ র্যালী গাউছিয়া কমিটি মহানগর শাখার উদ্যোগে বের করা হয়।
র্যালিটি শিরইল কলোনী ৪নং গলির শেষ মাথায় বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে চাদরপুসি, ফুল ও মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হবে।

মোনাজাত পরিচালনা করেন, শিরোইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম গাউছিয়া কমিটির সভাপতি মওলানা আতাউল মোস্তাফা কদেরী।
র্যালী শেষে মসজিদে ফিরে মিলাদ দোয়া খায়ার করে তাবারুক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটির সভাপতি মওলানা আতাউল মোস্তাফা কদেরী, সহসভাপতি জাহিদ হোসেন মুন্না, যুগ্ম সাধারন সম্পাদক ডা. শাহীদ আলী, সদস্য খালেদ হোসেন ভোলা, আজাহার আলী, রবিউল ইসলাম রবি, মাহবুব আলম, এ্যাড আলী সিদ্দীক, জমসেদ আলী, আসলাম, নজরুল কাওশার সালাহ উদ্দিন প্রমুখ।
তাদের পক্ষ থেকে মহানবী ও রাসুলের প্রেমীককে আনন্দ র্যালিতে আসার এবং অংশগ্রহণের জন্য সকলকে দাওয়াত দেয়া হচ্ছে।
স/আ









