ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর হাই স্কুল মাঠে সোমবার বিকেলে সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছত্রাজিতপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী অনুষ্ঠিত বক্তব্য রাখেন, ইউপি সদস্য জালাল উদ্দিন, ডা. আলহাজ্ব আল-মোতাসিম বিল্লাহ্, গোলাম মোস্তফা, কামাল উদ্দিন, আলাউদ্দিন মাষ্টার, জালাল উদ্দিন, রাশিদুল ইসলাম, হাজী রমজান আলী, আবুল কালাম আজাদ, আলহাজ্ব আশরাফ আলী, মাওলানা আকবর হোসাইন ও অধ্যাপক আবদুস সালাম।

বক্তারা বলেন, গত রোববার দুপুর পৌণে ১টার দিকে অতর্কিত ভাবে ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদে প্রবেশ করে চেয়ারম্যান শামশুল হককে দূর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। জেলা পরিষদ নির্বাচনে উক্ত চেয়ারম্যানের ছেলে সোহেল রানা বাবু ১০নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী। একই ওয়ার্ডের তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোস্তাকুল ইসলাম পিন্টু তার লোকজন দিয়ে সোহেল রানা বাবুকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করার লক্ষ্যে শামশুল হককে অপহরণ করে বলে সভায় বক্তারা বলেন।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে এহেন সন্ত্রাসী কর্মকান্ড জঘণ্য। এই অপহরণের পর দ্রুত হস্তক্ষেপ করে চেয়ারম্যানকে উদ্ধার করতে সক্ষম হওয়ায় তাদের প্রশংসা তুলে ধরেন।
অপরদিকে এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
দ্রুত গ্রেফতার না হলে তারা জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে বলেও ঘোষণা দেন তারা।
স/অ









