সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

মেহেরপুরে কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
মেহেরপুরে কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামের আবুবক্কর শাহ নামের এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দিয়েছে আদালত।

দণ্ডিত আসামিরা হলেন এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান আলী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন ও মিন্টু ইসলাম। মামলায় মোট ১১ জন আসামি ছিলেন। আসামিদের মধ্যে দুজন মারা গেছেন ও একজনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন গাংনী উপজেলার করমদি গ্রামের কৃষক আবুবক্কর শাহ মাঠে কৃষি কাজ করতে যাওয়ার সময় তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদী হয়ে গাংনী থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

মামলায় রাষ্ট্র পক্ষে পিপি পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো. কামরুল হাসান, অ্যাড. সুধির শর্মা ও অ্যাড. আব্দুস সামাদ।

সূত্র: কালেরকন্ঠ