সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
খেলা

ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ম্যাকগ্রা

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ম্যাকগ্রা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা পেসার গ্লেন ম্যাকগ্রাকে জাতীয় দলে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী বছর ভারত সফর করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই সফরে জাতীয় দলের পেসারদের সাহায্য করতে ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা ম্যাকগ্রার শরণাপন্ন হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

 

আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। ভারত সফরে দলের পেস বোলিং পরামর্শদাতা হিসেবে ম্যাকগ্রাকে চায় বোর্ড। বিষয়টি সাবেক অজি পেসার নিজেই জানিয়েছেন।

 

এর ফলে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড আর প্যাট কামিন্সদের নিয়ে কাজ করার সুযোগ পাবেন ম্যাকগ্রা। তিনি সংবাদমাধ্যমে জানান, ‘আগামী ভারত সফরে জাতীয় দলের সাথে আমাকে রাখতে চায় বোর্ড। খেলা ছেড়ে দেওয়ার পর আবারো জাতীয় দলের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। তবে, এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। এমনটি হলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে।’

 

ম্যাকগ্রা আরও জানান, ‘ভারতের মাটি পেসারদের জন্য বিশ্বের সবথেকে কঠিন জায়গাগুলোর একটি। আমি বছরের ছয় সপ্তাহ সেখানে এমআরএফ পেস ফাউন্ডেশনের হয়ে কাজ করি। আমি জানি সেখানে পেসারদের কতটা কষ্ট করতে হয়, তাদের কতটা টেকনিক করে উইকেট নিতে হয়। ফাস্ট বোলারদের নিয়ে সেখানে কাজ করায় আমার অনেক অভিজ্ঞতা রয়েছে।’

 

অস্ট্রেলিয়ার হয়ে ১২৪টি টেস্ট, ২৫০টি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৪৯টি আন্তর্জাতিক উইকেট দখল করা অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা পেসার ম্যাকগ্রা আরও জানান, ‘উপমহাদেশে পেসারদের বোলিং করা কতটা কঠিন সেটা ক্রিকেটার থাকা অবস্থায় আমি বুঝতে পেরেছি। আমি জাতীয় দলের পেসারদের নিয়ে যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত। খেলোয়াড় হিসেবে দলকে সেরা সাফল্যগুলো এনে দেয়ার চেষ্টা করেছি। টেকনিক্যাল ব্যাপারগুলো আমার ভালোই জানা আছে। ভারতে তাদের সাথে কাজ করার সুযোগ পেলে আনন্দিত হবো।’

সূত্র: বাংলা নিউজ