নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি পরিদর্শন করেছেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। রোববার বিকেল ৫টায় তিনি এ পরিদর্শনে আসেন।

পরিদর্শনের শুরুতেই তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর মহা. হবিবুর রহমান ও ইউনিটির সভাপতি শেখ রহমত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান, নির্বাহী সদস্য ওমর ফারুক, সদস্য বাবর আলী, সাথী খাতুন, আবু হাঞ্জালা, সিদ্দিকুর রহমান, বাসির ফুয়াদ, আসাদুজ্জামান নূর, সহযোগী সদস্য রবিউল ইসলাম, শামীম মন্ডল, মোহাম্মদ বিদ্যুৎ প্রমূখ।
স/অ










