সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
চাকরি

১৩৫ পদে জনবল নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
১৩৫ পদে জনবল নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের বাস্তবায়নে ‘ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম—ফেজ-২-প্রোজেক্ট (এনএটিপি-দুই)’-এর জন্য ‘সম্প্রসারণ কর্মকর্তা’  নিয়োগ দেওয়া হবে। পদটিতে অস্থায়ী ভিত্তিতে ১৩৫ বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) অথবা পশুপালন (অ্যানিমেল হাজবেন্ড্রি) বিষয়ে বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন  উন্নয়ন প্রকল্পে কর্মরত ও কাজ করেছেন এমন অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স
প্রার্থীর বয়স ২০১৬ সালের ৮ ডিসেম্বর অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য প্রকল্পে কর্মরত প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য।

 
বেতন
‘জাতীয় বেতন ক্রম-২০১৫’ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত ‘চাকরির আবেদনের মডেল ফরম’ পূরণ করে তিনটি সত্যায়িত ছবিসহ ‘সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০’ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে ‘www.forms.gov.bd’ অথবা ‘www.natpdls.org’ ওয়েবসাইটে। আবেদন করার সুযোগ পাওয়া যাবে ১০ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে দি ইনডিপেনডেন্ট পত্রিকায় ৮ ডিসেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

সূত্র: এনটিভি