সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে একজনসহ ১৬ জনের মনোনয়ন প্রত্যাহার

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে একজনসহ ১৬ জনের মনোনয়ন প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে একজনসহ ১৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম সিল্কসিটি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ নেতা আফসার আলী। তিনি দলীয় প্রার্থী মঈনুদ্দীন মন্ডলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

 

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে আরো ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সাধারণ সদস্য পদে ৩ নম্বর ওয়ার্ডে মসিদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে আশরাফুল হক, মজিবুর রহমান ৬ নম্বর ওয়ার্ডে আতাউর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে তহুর আাহমেদ, মাইনুল ইসলাম, আসাদুজ্জামান, ১০ নম্বর ওয়ার্ডে মাহবুব হাসান পান্না, এনামুল হক, সারোয়ার জাহান, ১১ নম্বর ওয়ার্ডে নাহিদ ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডে মোঃ হাফিজুর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডে সেলিম রেজা, সালাউদ্দিন ও আফসারুল আলম মনোনয়ন প্রত্যাহার করেছে।

 

এর ফলে ২৮ ডিসেম্বর নির্বাচনে  চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন।

স/অ