সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক ১

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৬৫০ বোতল ফেনসিডিলসহ মাহিদুর রহমান (২২) নামে একজন আটক করেছে পুলিশ। রোববার কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের ত্রিমহনী বটতলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাহিদুর উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়ার মাইমুল হকের ছেলে।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সরোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ১০টার সময় উপপরিদর্শক রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ত্রিমহনী বটতলা এলাকায় অভিযান চালিয়ে ট্রলিতে অভিনব কায়দায় ৪ বস্তার ধানের মধ্যে থেকে ৬৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাহিদুরকে আটক করা হয়।

 

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ