আব্দুল বাতেন, গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনার স্তুপ, ব্রয়লার মুরগীর নাড়ী-ভুড়ী ও রক্তের বর্জের দুর্গন্ধ ও যেখানে সেখানে যত্র-তত্র ভাবে গরু-মহিষের জবাইয়ের ফলে পরিবেশ দূষণ হচ্ছে। দীর্ঘদিন থেকে গোদাগাড়ী পৌর এলাকার সবজি বাজারের ব্রয়লার মুরগীর দোকানের পার্শ্বে মুরগীর নাড়ী-ভুড়ির দূর্গন্ধের কারণে সেখান দিয়ে সাধারণ মানুষের চলাফেরা করা সম্ভব হয়না।
এই দূর্গন্ধ বাতাসের সাথে ভেসে গিয়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আশেপাশের দোকানদার ও বাসাবাড়ীর লোকজন এই দূর্গন্ধের কারণে বাড়ীতে থাকতে চরম অসুসিধায় পড়ছে। গোদাগাড়ী পৌর শহরে মহিশালবাড়ী পশুর হাটের উপর বাজারের সমস্ত খাবার হোটেলের ময়লা আবর্জনা, দইয়ের কাতারি, পলিথিনসহ মাছ-মাংশের ময়লা হাটের উপর ফেলে স্তুপ জমিয়েছে।
ফলে সেখানে আশে-পার্শ্বের লোকজন দূর্গন্ধের কারণে থাকতে পারে না। ময়লা আবর্জনা জমে থাকার কারণে কুকুর পলিথিনসহ বিভিন্ন আবর্জনা মুখে করে নিয়ে গিয়ে আশে-পার্শ্বের বাড়ীর সামনে ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফাঁকা মাঠে ফেলে রাখছে। ফলে সেখানেও দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, পৌর কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসিনতার কারণে এই হাটে ময়লা আবর্জনা পড়ে থাকার কারণে পরিবেশ দূষণ হচ্ছে। পৌর কর্তৃপক্ষ একটু সু-নজর দিলেই তা রোধ করা সম্ভব।
পৌরসভার বিভিন্ন নাগরিকদের সাথে কথা বলে জানা যায়, গোদাগাড়ী পৌরসভা এ-গ্রেডের হলেও আমরা দীর্ঘদিন থেকে কোন নাগরিক সুবিধা পায়না। বরং দূর্ভোগের মধেই থাকতে হয়। শুধু ময়লা আবর্জনা নয় রাস্তা-ঘাট ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন রকমের অসুবিধার মধ্যে থাকতে হচ্ছে।
মহিশালবাড়ী রেলবাজার এলাকার নাম প্রকাশ না করার শর্তে এক নাগরিক বলেন, সকাল বেলাতে মাছের আড়ৎগুলোতে মাছ বিক্রেতারা ভীড় জমায়। মাছের দূর্গন্ধযুক্ত পানি বাজারের রাস্তার উপর মাছের পানি পলিথিনের উপর পড়ে থাকে এতে বাজারের যাওয়া লোকজন যাওয়া আসা করলে তাদের পায়ে লেগে পলিথিন মাছের পঁচা পানি শরীরে ছিটিয়ে পড়ে এতে করে জামা-কাপড়ও নষ্ট হয়। এছাড়াও গোদাগাড়ী পৌর কর্তৃপক্ষের নির্দিষ্ট কোন কসাইখানা না থাকায় মাংশ ব্যবসায়ীরা রাস্তার পার্শ্বে, খাল ডোবাই, ফাঁকা জায়গায় যেখানে সেখানে পশু জবাইয়ের ফলে, পশুর চামড়া, নাড়ী-ভুড়ি ও মল পড়ে থাকে।
যত্র-তত্রভাবে কসাইদের পশু জবাইয়ের কারণে পরিবেশ হুমকির সম্মুক্ষীন হচ্ছে। স্থানীয় সূধীজন যত্র-তত্রভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে না রাখা ও পৌর কর্তৃপক্ষের উদ্দ্যোগে এসব দুর করার জন্য পৌর মেয়রের প্রতি আহব্বান জানান।
পৌরবাসী অভিযোগ করে বলেন, পৌর মেয়র নাগরিকদের কাছ থেকে কর আদায়সহ সবকিছুই পাই-পাই করে আদায় করে নিচ্ছে, কিন্তু নাগরিকদের সেবা দেওয়ার কথা একবারও ভাবেন না।
এ বিষয়ে পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর সেমাজুল হকের কাছে জানতে চাওয়া হলে বলেন, পৌরসভার অর্থ ও শ্রমিক সংকটের কারণে সবকাজ করা সম্ভব হয় না।
পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা আবর্জনা পড়ে থাকার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, এইসব বিষয়ে আমি অবগত, শীর্ঘই এগুলো পরিস্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।









