সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
পাবনা

পাবনা-৪ ভোটগ্রহণ বাতিল করে পুনরায় তফসিল চাইলেন বিএনপি প্রার্থী

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
পাবনা-৪ ভোটগ্রহণ বাতিল করে পুনরায় তফসিল চাইলেন বিএনপি প্রার্থী

পাবনা-৪ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ বাতিল করে পুনরায় পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়িতে এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানিয়েছেন তিনি।

বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসনে ভোট বাতিল করে নতুন করে তফসিল ঘোষণার দাবি করে বলেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হতে পারে না, তাই ভোট দিতে যাইনি। যে ভোট হচ্ছে, ভোটকেন্দ্রে তো ভোটারই নাই। তিনি বলেন, ভোট বর্জন করিনি। ভোটই তো হচ্ছে না- বর্জন কিসের।

নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের মধ্যে সামনের কাতারে থাকা এই সাবেক ছাত্রনেতার অভিযোগ,’আওয়ামী লীগ প্রার্থীর অফিস ভাঙচুর গুলিবর্ষণের ঘটনায় দেওয়া দুটি মামলায় বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ কারণে অনেক ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট দেওয়া যায়নি।’ সূত্র: কালের কণ্ঠ