চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মায়ানমারের মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে চাঁপাই নবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে জেলা ছাত্রলীগ ও জাসদের ব্যানারে যৌথভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর থানা জাসদের সাধারণ সম্পাদক, আজহারুল ইসলাম পিন্টু, জাসদ জেলা কমিটির সদস্য মুনিরুজ্জামান মনির, জেলা ছাত্র লীগের সাবেক ছাত্র নেতা জাকির হোসেনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা মায়ানমারের রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ ও বিশ্ববাসীকে তাদের পাশে দাঁড়ানোর ও পূর্ণবাসনের আহ্বান জানান।
স/অ









