সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উদযাপন

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উদযাপন

ভ্রামম্যাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১১টার সময় আবাসিক প্রকৌশলী শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ নওজোপাডিকো লিমিটেডের উদ্যোগে উপজেলা নির্বাহী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

 

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, আবাসিক প্রকৌশলী আজমুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 

স/আ