সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

উত্তরাঞ্চলে ট্রাক ধর্মঘট, সোনামসজিদ বন্দরে আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহীট্রাক

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
উত্তরাঞ্চলে ট্রাক ধর্মঘট, সোনামসজিদ বন্দরে আটকা পড়েছে পাঁচ শতাধিক পণ্যবাহীট্রাক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
উত্তরাঞ্চলের ট্রাক ধর্মঘটের কারণে সোনামসজিদ স্থল বন্দরে ভারত থেকে আমদানিকৃত ১৪০ ট্রাক পেঁয়াজ, ২০ ট্রাক ফলসহ অন্যান্য পণ্যভর্তি ট্রাক পানামা ইয়ার্ডের ভেতরে আটক পড়েছে।

 

পানামা সূত্র সিল্কসিটি নিউজকে জানায়, কয়েকটি বাংলা ট্রাকের পণ্য লোড হলেও দেশের অভ্যন্তরে ছেড়ে যেতে ভয় পাচ্ছে ট্রাক চালকরা। এতে পানামা ইয়ার্ডের ভেতরে পাঁচ শতাধিক পণ্যভর্তি ট্রাক আটকা পড়েছে।

 

ওজন স্কেলের নামে চাঁদাবাজি, পুলিশ হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘট ঘোষণা করা হয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

 

আজ বৃহস্পতিবার সকাল থেকেই পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেয় তারা

স/অ