সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন, ৬৭ জনের মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন, ৬৭ জনের মনোনয়নপত্র দাখিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে  ৬৭ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন। আ.লীগের তিনজনসহ চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

এরা হচ্ছেন, চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, আওয়ামী লীগ নেতা এ্যাড. আফসার আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা, বণিক সমিতি’র সভাপতি বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলাউদ্দীন টিপু।

 

এছাড়া এ পর্যন্ত সাধারণ সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত আসনে ১০ জন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

স/অ