
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী এখন দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত এলাকায় পরিণত হয়েছে। বর্তমানে জেলাটিতে মোট শনাক্ত রোগীর সংখ্য ৫৭১জন। প্রথম অবস্থানে আছে বগুড়া জেলা, সেখানে আক্রান্ত ২ হাজার ৭৮২জন।
এদিকে রাজশাহী বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ২৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে মারা গেছেন ১জন। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা এখন ৫ হাজার ২৫৮জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১হাজার ৪৫জন।

আজ সোমবার (২৯ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৫৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫জন। আর মারা গেছেন ৭৩জন।
গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়া জলোয় সর্বোচ্চ ৬৯জন শনাক্ত হয়েছে। এছাড়া নওগাঁয় ৬৭, রাজশাহীতে ৫৮ জন, সিরাজগঞ্জে ১৮, চাঁপাইনবাবগঞ্জে ২, জয়পুরহাটে ১৪ ও পাবনায় ১৬জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন
২৬ দিনে রাজশাহী বিভাগে করোনা সংক্রমণ ৯৬৩ থেকে ৪৯৯০ জন
জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৮২ জন। পরের অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ৫৭১ জন। তৃতীয় অবস্থানে নওগাঁয় শনাক্ত হয়েছে ৪৫১ জন।
এছাড়া সিরাজগঞ্জ জেলায় ৩৮৩, চাঁপাইনবাবগঞ্জে ১০১ জন, নাটোরে ১৫৮ জন, পাবনা ৪৪৬ জন এবং জয়পুরহাটে ৩৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
স/রা








