সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

হট জবস

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
হট জবস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে কাজের সুযোগ

‘চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের যন্ত্রপাতি স্থাপন’ শীর্ষক প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে নেওয়া হবে ১ জন।

আবেদনের যোগ্যতা—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা।

ডিজিটাল ক্যামেরাম্যান নেওয়া হবে ১ জন। বিএসসি/বিএসএস (স্নাতক) ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

ডিজিটাল এডিটর নেওয়া হবে ১ জন। আবেদনের যোগ্যতা বিএসসি/বিএসএস (স্নাতক)/ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স ডিগ্রি এবং ৩ বছরের অভিজ্ঞতা। সব পদে বেতন হবে সর্বসাকল্যে ৩৫৬০০ টাকা।

আবেদনের ঠিকানা : উপ-প্রকল্প পরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিজিটাল চলচ্চিত্র নির্মাণের যন্ত্রপাতি স্থাপন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ১১২ সার্কিট হাউস রোড, ঢাকা—১০০০।

আবেদনের শেষ তারিখ : ১১ ডিসেম্বর।

 

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় পাঁচ পদে ২১ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে অফিস সহায়ক ১৪ জন, পরিচ্ছন্নতাকর্মী ৩ জন, নিরাপত্তা প্রহরী ১ জন, মেসেঞ্জার/ক্যাশ পিয়ন ২ জন এবং চেইনম্যান পদে ১ জন।

কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হলেই পদগুলোয় আবেদন করা যাবে। ২২ ডিসেম্বর ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ২০তম গ্রেড অনুযায়ী ৮২৫০-২০০১০ টাকা স্কেলে বেতন পাবেন।

আগ্রহী প্রার্থীরা www.mymensinghdiv.gov.bd ওয়েবসাইটে দেওয়া আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে ‘বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ’ ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২২ ডিসেম্বর।

 

ডিজিকন নেবে ১০০ কাস্টমার সার্ভিস অফিসার

কাস্টমার সার্ভিস অফিসার পদে ১০০ জনকে নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজিস লিমিটেড। আগ্রহীরা ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ন্যূনতম স্নাতক পাস হলে পদটিতে আবেদন করা যাবে। বয়স হতে হবে ২১ থেকে ২৯ বছরের মধ্যে। কম্পিউটারের মৌলিক জ্ঞান, ভালো মৌখিক যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণাত্মক দক্ষতা ও যেকোনো শিফট বা রোস্টারে কাজ করার ইচ্ছা থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৮০০০ থেকে ১১০০০ টাকা বেতন দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বিডিজবসের (jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=675422&ln=3) মাধ্যমে আবেদন করতে হবে।

 

আরএফএল গ্রুপ নেবে ১০০ ট্রেইনি ইঞ্জিনিয়ার

ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে ১০০ জনকে নিয়োগের জন্য অনলাইন জব পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ।

পদটিতে আবেদনের জন্য বিএসসি-ইন মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/সিএসই/পলিমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। থাকতে হবে চমৎকার উপস্থাপন ও যোগাযোগ দক্ষতা।আগ্রহী প্রার্থীরা অনলাইনে  http://jobs.bdjobs.com/bn/jobdetailsbn.asp?id=675937&ln=1লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

সূত্র: কালের কন্ঠ