সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ

করোনা : রাজশাহী বিভাগে শনাক্ত ৩৩০০, সুস্থ ২০.৯৪%

নিউজ ডেস্ক১৯ জুন ২০২০২ মিনিট পড়া
করোনা : রাজশাহী বিভাগে শনাক্ত ৩৩০০, সুস্থ ২০.৯৪%
ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র
ছবিতে রাজশাহী বিভাগের আটটি জেলার মানচিত্র

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে আরো ১৭৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে মারা গেছেন ১জন। বিভাগে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩০০জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯১জন। গড় হিসেবে যা ২০ দশমিব ৯৪ শতাংশ।

আজ শুক্রবার (১৯ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩হাজার ৩০০জন। এর মধ্যে মারাগেছেন ৪০ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৩০ জনসহ সুস্থ হয়েছেন মোট ৬৯১ জন। বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪৫৮ জন। অন্যান্য দিনের মতো গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১০৩ জন রোগী শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেহভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাবনার ল্যাবটি চালুর পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বিভাগের সর্বোচ্চ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯২৩ জন। পরের অবস্থানে রয়েছে পাবনা জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৬১জন। ২৪০ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে জয়পুরহাট।

এছাড়া রাজশাহী জেলায় ২০০ ও চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নাটোরে ১১৬ জন, নওগাঁয় ২৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

স/রা