ভ্রাম্যামান প্রতিনিধি:
এলজিইডির বাস্তবায়নে ২ কোটি ২৭ লাখ ৯ হাজার ৭২০ টাকা ব্যয়ে র্নিমাণাধীন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের র্নিমাণ কাজের আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উদ্বাধন করেন উপজেলা র্নিবাহী অফিসার শারমিন ইয়াসমিন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আলহাজ্ব নুরল হক, বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলাম, একরাম হোসেন, আফসার হোসেন, নজরুল ইসলামসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, ঠিকাদার, প্রকৌশলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উস্থিত ছিলেন।
এ সময় উপজেলা র্নিবাহী অফিসার বালি, সিমেন্ট ও খোয়া মিশ্রীত উপকরণ দিয়ে র্নিমাণ কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য, এ ভবন র্নিমাণের পূর্বে গত ১০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

স/শ









