সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা পাচ্ছেন ৭৩৮৮৭ জন

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা পাচ্ছেন ৭৩৮৮৭ জন

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় সমাজ সেবা ও মহিলা বিষয়ক দপ্তর থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় মোট সুবিধা ভোগীর সংখ্যা ৭৩৮৮৭ জন। তবে এ ভাতাকে অপ্রতুল বলছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।

 
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় বয়স্ক ভাতা পাচ্ছেন সর্ব মোট ৩৪৫১৮জন, বিধবা ভাতা পাচ্ছেন ১৩৫৬০, প্রতিবন্ধী ৭৬৪০,প্রতিবন্ধী উপবৃত্তি ভোগ করছেন ৭৬০,মুক্তিযোদ্ধা ২০৯৯,ভিজিডি দেয়া হচ্ছে ৯৫৭৬ জনকে,এর মধ্যে সদর উপজেলায় ২০৬৩,শিবগঞ্জ উপজেলায় ২০৯৯,ভোলাহাটে ১৮১৭,গোমস্তাপুরে ১৯৩৪ নাচোলে ১৭৩৩ জনকে।  দরিদ্র মার্তৃত্ত কালিন ভাতা দেয়া হচ্ছে মোট ৪৮৮৪ নারীকে।

 
এদের মধ্যে সদর উপজেলায় ১৫১২,শিবগঞ্জ উপজেলায় ১৬২০,নাচোল উপজেলায় ৪৪০,গোমস্তাপুর উপজেলায় ৮৭২ ও ভোলাহাট উপজেলায় ৪৪০জনকে। প্রটিন মাদার কর্মসূচীর আওতায় তিনটি পৌরসভার ১৮৭০ জনকে সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে সদর উপজেলা পৌর এলাকায় ৮৫০,শিবগঞ্জ পৌর এলাকায় ৩০০,গোমস্তাপুরে ৩৬০ ও নাচোলে ৩৬০ জনকে। এছাড়া জেলায় বর্তমানে প্রতিবন্ধীর সংখ্যা ২২৪৯৫।

 
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় যে পরিমান সুবিধা দেয়া হয়,তা অপ্রতুল বলে মনে করেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.তসিকুল ইসলাম।

 
তিনি বলেন, ঝিলিম ইউনিয়ন একটি বড় অংশ নিয়ে গঠিত এখানে কয়েকটি জনগোষ্টি বসবাস করে। তারা প্রায় হতদরিদ্র। তাদের চাহিদা অনুযায়ী পরিষদ থেকে সেবা দেয়া সম্ভব হয়না। তিনি সহায়তা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানান।

 
একই অভিযোগ জানিয়ে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম সিল্কসিটি নিউজকে বলেন, ওই ইউনিয়নে চাহিদার তুলনায় সব রকম সুযোগ সুবিধা অনেক কম। ফলে অনেক হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী কে সুবিধা দেয়া যায়না। এর প্রভাব পড়ে স্থানীয় জনপ্রতিনিধিদের উপর। তিনি জনসংখ্যা বিবেচনা করে আগামীতে বেশি সহায়তার দাবি জানান।

 
এ বিষয়ে জানতে চাইলে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক চলতি দায়িত্ব মো.তৌহিদুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, জেলায় বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীর সংখ্যা অনেক বেশি। কিন্তু বরাদ্দ না থাকায় চাহিদা পূরণ করা যায়না। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা.সাহিদা খাতুন জানান,চাহিদার তুলনায় আমরা অনেককাংশেই কম বরাদ্দ পায়। যার কারনে হাজারো চাহিদা থাকা সত্ত্বেও আমরা পূরণ করতে পারছিনা।
স/শ