সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

কর্মকর্তার করোনা শনাক্ত, সোনালী ব্যাংকের সান্তাহার শাখা বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক১০ জুন ২০২০১ মিনিট পড়া
কর্মকর্তার করোনা শনাক্ত, সোনালী ব্যাংকের সান্তাহার শাখা বন্ধ ঘোষণা

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে সান্তাহার পৌর শহরের ঘোরাঘাট এলাকায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় আজ বুধবার থেকে আগামী ১৪দিন ব্যাংকের শাখাটি বন্ধ ঘোষনা করা হয়েছে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৮জুন সকালে ওই ব্যাংক কর্মকর্তা বগুড়ায় তার নমুনা পরিক্ষা করতে দেন। পরের দিন সোমবার রাতে তার ফলাফল পজেভিট আসে। এরপর মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্মারক মোতাবেক সোনালী ব্যাংক বগুড়ার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারে নির্দেশে ব্যাংকের সান্তাহার শাখাটি ১০জুন থেকে ২৩জুন পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়।

তবে ওই শাখাটি বন্ধ থাকাকালীন সময়ে পার্শ্ববর্তী শাখা থেকে গ্রাহদের লেনদেন করতে ব্যাংকের সামনে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয়া হয়েছে।

তাছাড়া আক্রান্ত ব্যাংক কর্মকর্তাকে মাইক্রোবাস যোগে রংপুরে তার নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

স/অ

আরো পড়ুন …

সান্তাহারে ৬৯ দিন পর ফের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু