সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে ৬৯ দিন পর ফের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক৩১ মে ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে ৬৯ দিন পর ফের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে করোনাভাইরাসের কারণে দেশের ইতিহাসে প্রথমবারের মতো টানা ৬৯ দিন বন্ধ থাকার পর ফের চালু হলো ট্রেন যোগাযোগ।

লালমনিহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস আন্তনগর ট্রেনটি ১৩টি কোচ নিয়ে রবিবার দুপুর ১টা ৪৪মিনিটে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে। ১৫মিনিট যাত্রা বিরতির পর দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম জানান, রোববার থেকে লালমনি এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস দুটি আন্তনগর ট্রেনে সান্তাহার থেকে যাত্রীরা চলচল করতে পারছেন। দুপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে সান্তাহার স্টেশন ছেড়ে যায়। তবে ট্রেনটিতে সান্তাহারের জন্য ২৫টি আসন সংখ্যা থাকলেও প্রথম দিনে ২৩ জন যাত্রী টিকিট সংগ্রহ করে যাত্রা করেছেন। পাশাপাশি পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসও বিকেলে যথা সময়ে সান্তাহারে পৌঁছায়।

তিনি আরো জানান, করোনাভাইরাস প্রতিরোধে ট্রেনে যাত্রী ওঠানোর আগে স্বাস্থবিধি অনুসরণ করা হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে নির্দেশনা মেনে যাত্রীদেরও রীতিমত তৈরি হয়ে আসতে দেখা যায়। করোনা থেকে নিজেদের সুরক্ষায় যাত্রীদের মুখে মাস্ক লাগানো ছিল। তাছাড়া স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে বা ট্রেনে উঠতে যাত্রীদেরকে বলা হয়েছে-ট্রেনে কোনো যাত্রী খাবার পাবেন না এবং এক কোচ থেকে অন্য কোচে বিচরণ করতে পারবেন না।

স/অ