সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক১ জুন ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
আদমদীঘি প্রতিনিধি :
আদমদীঘি উপজেলার মুরইল-নশরতপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
জানাযায়, আদমদীঘির মুরইল-নশরতপুর সড়কে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টার দিকে উপজেলার মুরইল-নসরতপুর সড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি বড় ধারালো হাসুয়া ও ৩টি লাঠি উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- আদমদীঘির বিনাহালী গ্রামের ফুলবর রহমানের ছেলে মাসুদ রানা (২৮), কাহালু উপজেলার শিলকওড় পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে রাজু প্রামানিক (২৪) ও দুপচাঁচিয়া উপজেলার খলিশ্বর সাখিদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে মামুনুর রশিদ সোহেল।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, রাতে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জনৈক খায়রুল ইসলাম রুবেলের বাড়ির পূর্বপার্শ্বে একটি বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদমদীঘি, দুপচাঁচিয়া, আক্কেলপুর ও নওগাঁ সদর থানায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
স/অ
আরো পড়ুন …

আদমদীঘিতে স্বামী-স্ত্রী-ছেলেসহ চারজনের করোনা পজেটিভ