সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে স্বামী-স্ত্রী-ছেলেসহ চারজনের করোনা পজেটিভ

নিউজ ডেস্ক২৯ মে ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে স্বামী-স্ত্রী-ছেলেসহ চারজনের করোনা পজেটিভ

আদমদীঘি প্রতিনিধি:

ঈদ উপলক্ষে চট্রগ্রাম ও গাজীপুর ফেরত বগুড়ার আদমদীঘিতে একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলেসহ চারজনের করোনা পজেটিভ এসেছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান।

তিনি জানান, গাজীপুরের কোনাবাড়ী থেকে গত ২৫ তারিখে এক যুবক উপজেলার শিববাটী তিলচ গ্রামে নিজ বাড়িতে আসেন। এরপর ২৬ তারিখে তার নমুনা সংগ্রহ করা হয়।

অপরদিকে গত ২৭ তারিখে চট্টগ্রাম ফেরত উপজেলার সান্তাহার ইউপির ঢেকরা গ্রামের একই পরিবারের তিন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। তাদের সকলের নমুনা পরিক্ষার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।

গতকাল বৃহস্পতিবার তাদের সকলেরই ফলাফল পজেটিভ আসে অর্থাৎ তারা করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত সকলকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এনিয়ে উপজেলায় আবারো মোট ৭জন আক্রান্ত হলেন।