সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বউ পিটানোর অভিযোগে স্বামী কারাগারে

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে বউ পিটানোর অভিযোগে স্বামী কারাগারে
 ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মির্জাপুরে বউ পিটানোর অভিযোগে স্বামী আবু সায়েদ গেলেন কারাগারে।
জানা গেছে, উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে বউ পিটিয়ে আহত করার অভিযোগে ফজলুর রহমান নামে বাদী হয়ে আবু সায়েদসহ তিনজনকে আসামী করে শিবগঞ্জ থানা মামলা দায়ের করে।
এজাহার সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের তোজাম্মেল হকের মেয়ে রোজিনা বেগমের সাথে একই গ্রামের ইসাহাক আলী ছেলে আবু সায়েদের প্রায় ২১ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বৈবাহিক জীবনে তাদের দু’টি সন্তান জন্ম নেয়।
কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে স্ত্রীকে মারধর করতো আবু সায়েদ। গেল ২২ নভেম্বর রাতে আবু সায়েদ তার স্ত্রী রোজিনাকে বেদম মারধর করে ঘরে আটক করে রাখে। খবর পেয়ে রোজিনার আত্মীয় সহ সেখান থেকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
শিবগঞ্জ থানার এসআই লুৎফর রহমান গত শুক্রবার শিবগঞ্জ কোর্ট বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রোজিনার স্বামী আবু সায়েদকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন।
স/শ
Chat Conversation End