ভ্রাম্যামান প্রতিনিধি:
রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিন ব্যাপী শুরু হতে যাওয়া কম্বোডিয়ার ন্যাশন্যাল এসেম্বলির আয়োজনে পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিতে কম্বোডিয়ায় গেলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানীর নেতৃত্বে পাঁচজন একটি প্রতিনিধি দল।

শনিবার রাত দশটা দশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ব্যাংকক এয়ারওয়েজের একটি বিমানে কম্বোডিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।
রোববার থেকে শুরু হওয়া অধিবেশন চলবে আগামী পহেলা ডিসেম্বর পর্যন্ত।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, নীলফামারীর-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম, ময়মনসিংহ-৫ আসনের সাংসদ সালাউদ্দিন আহমেদ মুক্তি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায়ের সহকারি সচিব (ট্রেনিং অ্যান্ড প্রিভিনেইজ) মো. মফিজুর রহমান।
স/শ









