সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
আন্তর্জাতিক

ফিদেলের দেখানো পথ ধরে হেঁটে চলার অঙ্গীকার

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
ফিদেলের দেখানো পথ ধরে হেঁটে চলার অঙ্গীকার

সূত্র: বাংলা ট্রিবিউন

কিউবান বিপ্লবের প্রয়াত মহানায়ক ফিদেল কাস্ত্রোর দেখানো পথ ধরেই হেঁটে যেতে চান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফিদেলের মৃত্যুর প্রতিক্রিয়ায় এক টুইটার বার্তায় এমন মন্তব্য করেন তিনি। টুইটারে মাদুরো বিশ্বজুড়ে থাকা বিপ্লবীদের উদ্দেশে স্বাধীনতা সমাজতন্ত্র আর কিউবার পতাকা নিয়ে ফিদেল যে পথে হেঁটেছিলেন, সেই পথে হেঁটে চলার আহ্বান জানিয়েছেন।

 
অপর এক টুইটে তিনি জানিয়েছেন, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে তার কথা হয়েছে। প্রয়াত বিপ্লবীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। অন্য একটি টুইটে চ্যাভেজ ও ফিদেলকে মানুষের মুক্তি-পথের প্রদর্শক আখ্যা দিয়েছেন মাদুরো। শনিবার ৯০ বছর বয়সী ফিদেলের জীবনাবসানের খবর জানায় কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

সিল্কসিটিনিউজ ডেস্ক: