সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
নওগাঁ

আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

নিউজ ডেস্ক১২ মে ২০২০১ মিনিট পড়া
আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসর গ্রামে।

জানা যায়, ওই গ্রামের মৃত: হোসেন আলীর ছেলে আব্দুর রহমান ও ফরিদ উদ্দিনের মাঝে বেশ কিছুদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিবাদমান জমির কাটা ধানের ভাগ নিয়ে গত সোমবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায় ছোট ভাই ফরিদ বড় ভাই আব্দুর রহমানকে (৫৮) লাঠি ও নিমের শুকনো ডাল দিয়ে এলোপাতারী মারপিট করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আব্দুর রহমান মারা যান।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরিদকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/অ

আরো পড়ুন …

আত্রাইয়ে করোনাযুদ্ধে জয়ী হয়ে বাড়ী ফিরলেন একই পরিবারের তিনজন