নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুন্সীপাড়া) এলাকায় থেকে ৫০ হাজার ভারতীয় জাল রুপিসহ ব্যবসায়ী হাবিবুর রহমানকে (৩৮) আটক করেছে। তিনি ওই উপজেলার শাহপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

ঘটনার বিবরণে র্যাব জানায়, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া (মুন্সীপাড়া) এলাকায় কতিপয় ব্যক্তি ভারতীয় জাল রুপি লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল এএসপি একেএম এনামুল করিম এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুকৌশলে অভিযান পরিচালনা করে উপরোক্ত আসাদিকে ভারতীয় ৫০ হাজার জাল রুপিসহ আটক করে। এসময় তিনটি মোবাইল সেট, তিনটি সীম কার্ড নগদ১১ হাজার৩১০ টাকা জব্দ করা হয়।
আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এ সংক্রান্তে তাদের একটি চক্র দীর্ঘদিন যাবৎ কাজ করছে এবং তারা ভারতীয় জাল রুপি সহ বিভিন্ন দেশের জাল মুদ্রা ব্যবসার সাথে জড়িত।
স/আর









